ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী পায়রা বন্দরে ৩৬ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে বিদেশি জাহাজ


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৭-৪-২০২৩ বিকাল ৬:১২

পটুয়াখালীর পায়রা বন্দরে ৩৬ হাজার ৩০০ মেট্রিকটন কয়লা নিয়ে ভিড়েছে অরুণা হুলায়া নামের মার্সেল আইস ল্যান্ডের পতাকাবাহী একটি বিদেশি জাহাজ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বন্দরের ইনার অ্যাঙ্করে জাহাজটি নোঙর করে।

পায়রা বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বিষয়টি দৈনিক সকালের সময়কে নিশ্চিত করেছেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, এখন থেকে নিয়মিত বড় জাহাজ এ বন্দরে নোঙর করবে। বাংলাদেশ ডেভলপমেন্ট ফান্ডের সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে বেলজিয়াম ভিত্তিক ড্রেজিং প্রতিষ্ঠান জান ডে নুল এ ড্রেজিং কাজ সম্পন্ন করে। বিস্তর গবেষণা ও সমীক্ষার পর এ চ্যানেলটি তৈরি করা হয়। এতে ৬০ হাজার টন পণ্যবাহী প্যানাম্যক্স সাইজের জাহাজ সরাসরি বন্দরের টার্মিনালে ভিড়তে পারবে। ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বন্দরের এ চ্যানেলটি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ড্রেজিং কাজ চলমান থাকবে।

এর আগে গত ২৬ মার্চ পায়রা বন্দরের সাড়ে ১০ মিটার গভীরতার ৭৫ কিলোমিটার দীর্ঘ চ্যানেলে হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। বর্তমানে এটি দেশের সব থেকে গভীরতম বন্দর হিসেবে দাবি করছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।

এদিকে সরাসরি মাদার ভ্যাসেল থেকে কয়লা খালাস সম্ভব হওয়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা পরিবহনের ব্যয় কমবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। আর এ পর্যন্ত এ বন্দরে তিন শতাধিক বিদেশি জাহাজ পণ্য খালাস করেছে বলেও জানান বন্দর সংশ্লিষ্টরা।

২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সমুদ্র বন্দরের ফলক উন্মোচন করেন। আর ২০১৬ সালের ১৩ আগস্ট বন্দরের আনুষ্ঠানিক পণ্য খালাস কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বর্তমানে বন্দরের প্রথম টার্মিনাল, ইয়ার্ড, সংযোগ সড়কসহ অবকাঠামোগত উন্নয়নের কাজ চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান