টাঙ্গাইলে আওয়ামীলীগ নেতার ফাঁসির দাবীতে নারীদের প্রতিবাদ মিছিল
টাঙ্গাইলের অন্ত:সত্তা কিশোরীর ধর্ষণ মামলা করার ঘটনায় অভিযুক্ত শহর আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাসকোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি'র ফাঁসি চেয়ে প্রতিবাদ মিছিল করেছে সচেতন নারী সমাজ। টাঙ্গাইল জেলা শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে তারা নিরালামোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। শুক্রবার (৭ এপ্রিল) সচেতন নারী সমাজের ব্যানারে শহরের ভাসানী হল থেকে প্রতিবাদ মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। মানববন্ধনে নারী বক্তারা বলেন, এমপি ছোট মনিরের বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষনের যে অভিযোগ উঠেছে তা সত্যতা নিশ্চিত করে ফাঁসি দিতে হবে। যদি তাদের ফাঁসি না দেওয়া হয় তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা। উল্লেখ্য, গত বুধবার রাত ১০ টার দিকে টাঙ্গাইল সদর থানায় টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সহ সভাপতি ও বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন অন্ত:সত্তা এক কিশোরী।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি