ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৭-৪-২০২৩ রাত ৮:৫৭

মৌলভীবাজার জেলার জুড়ীতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৫, ৮, ৯ নং বিএনপির আয়োজনে  এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জায়ফরনগর ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহবায়ক আফতাব আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাছির আহমেদ মিঠু।

ইফতার মাহফিলে  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এমএ মোহাইমিন শামীম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চনু, উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও  গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,  বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ, বিএনপি নেতা কিতাব আলী, দুলাল আহমদ,  জহির উদ্দিন শামীম, সেলিম মিয়া, যুবদল নেতা হাবিবুর রহমান, ফয়ছল আহমদ, জাহিদ হাসান জমির প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপিসহ অঙ্গ-সগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে সার্বিক সহযোগিতা করেন আমেরিকা প্রবাসী ও বহির্বিশ্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি মোঃ আবুল হোসেন, কাতার যুবদলের সাধারণ সম্পাদক আবুল হাসান এবং ইতালি প্রবাসী সাবেক ছাত্রদল নেতা কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বর্তমানে দিশেহারা। এ ফেসিবাদী  সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হবে। সময় তিনি আরো বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান আগামী রমজানেই আমাদের সাথে ইফতার করবেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার