ডেমরায় প্রান্তিক ও দুস্থ জনগোষ্ঠীদের নিয়ে এমপি’র ইফতার মাহফিল
রাজধানীর ডেমরায় প্রান্তিক ও দুস্থ জনগোষ্ঠী নিয়ে ইফতার মাহফিল করেছেন ঢাকা—৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম (মনু)ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের টাউন ফেডারেশনের আয়োজনে ৭ এপ্রিল,শুক্রবার সন্ধ্যায় সারুলিয়ার রানিমহল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই ফেডারেশনের সভাপতি রাশিদা আক্তার শান্তার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা -৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম (মনু)এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান (পিপিএম), ঢাকা-৫ আসনের সংসদ সদস্যের একান্ত সচিব জিয়াউদ্দিন জিয়া ও সাবেক সারুলিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রধান। এ সময় ডেমরা থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাকর্মীরা সহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক