ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হরিপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৮-৪-২০২৩ দুপুর ২:৩
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, একটি পালসার মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।আটককৃতরা হলেন- নন্দগাঁও মুন্সীপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে আজিজুল হক ও পীরগঞ্জ উপজেলার ভাকুড়া পাট ধনিপাড়া নারায়ণপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে পলাশ (৩৪)।
 
গতকাল শুক্রবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় এস আই রাকিবুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নন্দগাঁও ঝাবরগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে অভিযান চালিয়ে প্রথমে ৫০ গ্রাম গাজাসহ নন্দগাঁও মুন্সী পাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে আজিজুল হককে আটক করে। তার দেওয়া তথ্যমতে আমগাঁও ইউনিয়নের ফেডারেশন অফিস সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে পীরগঞ্জ উপজেলার ভাকুড়া পাট ধনিপাড়া নারায়ণপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে পলাশ (৩৪)কে ২কেজি ৫০ গ্রাম গাজাসহ আটক করে। এই ঘটনায় হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
 
পুলিশ জানায়,দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে এই এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল তারা এবং তাদের নামে একাধিক মামলা রয়েছে।
 
হরিপুর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, অভিযান চালিয়ে গাজা ও মোটরসাইকেল সহ দুইজন আটক করা হয়। আজ শনিবার সকালে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির