জুড়ীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন
মৌলভীবাজার জেলার জুড়ীতে কেন্দ্রীয় বিএনপি'র কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামীলীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং পূর্ব ঘোষিত দশ দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) উপজেলার চৌমুহনীতে উপজেলা বিএনপির আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত।
অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, অর্থ সম্পাদক মনোয়ার আহমদ, কাউন্সিলর ও বিএনপি নেতা আনিসুর রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মঞ্জু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান বায়েস, জেলা বিএনপির সদস্য এমএ নিশাদ, জুড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি এম এ মোহাইমিন শামীম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুলা, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আফতাব আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নিপার রেজা, ফয়ছল আহমদ, আসাদুজ্জামান খান মোবারক, যুবদল নেতা দেলোয়ার হোসেন, জাহিদ হাসান জমির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার
Link Copied