ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দুই শতক জমির জন্য ছোটভাই পিটিয়ে মারলেন বড়ভাই


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৮-৪-২০২৩ বিকাল ৫:১৫

মাত্র দুই শতক জমির জন্য লালমনিরহাটের হাতীবান্ধায় ছোটভাই জাকিরুল ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে মারলেন বপন বড়ভাই জহুরুল ইসলাম।

শনিবার (৮ এপ্রিল) বেলা ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকিরুল ইসলাম মিষ্টারের মৃত্যু হয়। এর আগে শুক্রবার উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পাটিকাপাড়ায় জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে।

জানা যায়, হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ওই এলাকার কেরামত আলীর দুই ছেলে জহুরুল ও জাকিরুল ইসলাম মিস্টার এর মাঝে দুই শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলছিলো। শুক্রবার সকালের দিকে ওই জমিতে জাকিরুল ইসলাম মিষ্টার কাজ করতে গেলে তার বড় ভাই জহুরুল ইসলাম বাধা দেয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা বেঁধে যায়। বাকবিতন্ডার এক পর্যায়ে বড় ভাই ও তার ছেলে  মুকুল রব্বানী এবং স্ত্রী মহিমা বেগমসহ মিস্টারের মাথায় সজোড়ে আঘাত করে। এতে  জাকিরুল গুরুতর আহত হলে তার পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখানে তার অবস্থার অনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় আজ শনিবার সকালে তার মৃত্যু হয়। নিহত মিস্টারের স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহআলম বলেন, নিহত মিস্টারের শাশুড়ী জরিনা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আসামীরা পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার