উত্তরায় মাস্টার ব্র্যান্ডস এর শো-রুম উদ্বোধন
রাজধানীর উত্তরা ১২ নং সেক্টর খালপাড়ে রাকিব কমপ্লেক্সে মাস্টার ব্র্যান্ডস এর শো-রুম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল'২৩) সন্ধ্যায় মাস্টার ব্র্যান্ডস -এর চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ হামীদুল হকের সভাপতিত্বে এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান লিটনের সঞ্চালনায় রাকিব কমপ্লেক্সের ২য় তলায় মাস্টার ব্র্যান্ডস-এর শো-রুম উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর, রাখি সরকার, উত্তরা ১২ নং সেক্টর কল্যাণ সমিতির সভাপতি, একেএম নাসির উল্লাহ ,
ঢাকা বয়েজ এন্ড গার্লস কলেজের সভাপতি, এডভোকেট এ.কে. শিকদার আজাদ, রাকিব কমপ্লেক্সের সত্তাধীকারী, হাজী রাকিব উদ্দিন ।
শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার ব্র্যান্ডস -এর ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ আবু আহমদ।প্রধান আলোচকের বক্তব্যে মাস্টার ব্র্যান্ডস এর ব্যবস্থাপনা পরিচালক আবু আহমদ বলেন, আমাদের কোম্পানিতে লেদারের সকল ধরণের বিভিন্ন ডিজাইনের পন্য আছে। বিক্রিত প্রতিটি পণ্য ৬ মাসের গ্যারান্টি দেওয়া হয়ে থাকে। অত্র কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ হামীদুল হক বলেন, উত্তরা ১২ সেক্টরে নতুন শো-রুম উদ্বোধন উপলক্ষে ৭ এপ্রিল'২৩ থেকে আগামী পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত সকল পণ্যে ২০% ছাড় দেওয়া হবে। প্রতি সপ্তাহে আমাদের নতুন ডিজাইনের জুতা শো-রুমে সংযোজিত হয়ে থাকে।
তিনি আরো বলেন, গুণগত মানের দিক দিয়ে বাজারে বিদ্যমান অন্যান্য ব্র্যান্ডস -এর চেয়ে আমাদের কোম্পানির সকল পণ্য মানে ভালো, দামে কম ও টেকসই। শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাস্টার ব্র্যান্ডস-এর পরিচালক অর্থ - দেলোয়ার হোসেন, উপদেষ্টা-মাকসুদুর রহমান, ম্যানেজার- সৈয়দ আজিজুল হক ও মোহাম্মদ ইসমাইল, এএসএম, মাওলানা জিয়াউর রহমান, শামিম মল্লিক, আলাউদ্দিন, সাইফুল ইসলাম, নাজমুল তালুকদার, মেহেদী হাসান, আব্দুল হান্নান, বেলায়েত, সৈয়দ নাজমুল হক, হোসেন, সাজ্জাদ হোসেন, মাকসুদুল হকসহ আরো উপস্থিত ছিলেন, হাফেজ ওবায়দুল্লাহ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার নোমান হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা
মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি
বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা
মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর
যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি
বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা
২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬
আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি
রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন
বর্জ্য অপসারণ ও পানিতে দুর্গন্ধ রোধে নেওয়া হচ্ছে বুয়েটের বিশেষজ্ঞ সহায়তা