দোহারে ঈদ বাজার মনিটরিং প্রশাসনের অভিযান
পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ঈদের বাজারে ভোক্তার অধিকার নিশ্চিতকল্পে জামা,জুতা,থ্রিপিছ,লুঙ্গি, প্যান্ট ইত্যাদির দোকানে বাজার দর মনিটরিং করতে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে বেশ কয়েকটি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।
শনিবার (৮ এপ্রিল) দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।এ সময় খাদ্যে ভেজাল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ঈদের বাজার, সেমাই,জামা,জুতা,থ্রিপিছ,লুঙ্গি ,প্যান্ট ইত্যাদি দাম বেশী রাখা হয় কি-না সে বিষয় মনিটরিং করা হয়। দুপুর থেকে বিকাল পর্যন্ত চলে দোহার উপজেলার প্রসাশনের এই অভিযান।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দোহার উপজেলার জয়পাড়া বাজারে গ্যাস,সেমাই,জামা,জুতা, থ্রি-পিছ,লুঙ্গি, প্যান্ট ইত্যাদি বিষয় মনিটরিং করা হয়। যে সমস্থ দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য তালিকা প্রদর্শিত ছিল না তাদেরকে আগামীকালের মধ্যে মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়েছে সেই সাথে তাদেরকে সতর্ক করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় শপিং মল ব্লাক বি স্মার্ট কালেকশনে অতিরিক্ত দাম রাখায় চার হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে খাদ্যের মান নিশ্চিত, স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি পঁচা খাবার বিক্রি বন্ধ নিশ্চিত করার জন্য সচেতন করা হয়েছে। তাছাড়াও পণ্যের অতিরিক্ত মূল্য না রাখার জন্য সতর্ক করা হয়েছে। সেই সাথে কেনা দামের সাথে সমন্বয় রেখে পন্য বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন দোহার থানার পুলিশ।খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ঈদের বাজার মনিটরিং করতে দোহার উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে হঁশিয়ারি করেন দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied