ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

করোনা পরীক্ষার নমুনা দিতে এসে ব্রাহ্মণবাড়িয়ায় লাইনে দাঁড়িয়ে একজনের মৃত্যু


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৮-৭-২০২১ দুপুর ১:৩০
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে ইকবাল (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। ইকবাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।
 
মৃতের স্বজনরা জানান, গত কয়েক দিন ধরে জ্বর-ঠাণ্ডায় ভুগছিলেন ইকবাল। সেজন্য করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে বুধবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হয়। হাসপাতাল চত্বরে বিএমএ ভবনে নমুনা দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইকবাল। তাৎক্ষণিক তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷
 
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলায়মান মিয়া জানান, মৃত ইকবালের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ ছিল। মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে আনার পর তার মৃত্যু হয়।

এমএসএম / জামান

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা