ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ম্যাক্সিম গ্রুপের দখলবাজিতে সংকুচিত হচ্ছে ডেমরা- রামপুরা মহাসড়ক


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৯-৪-২০২৩ দুপুর ৪:৩৮

রাজধানীর ডেমরা- রামপুরা মহাসড়কের মেন্দিপুর এলাকায় ম্যাক্সিম গ্রুপ নামক একটি প্রতিষ্ঠান সড়কের জায়গা দখল করে মালামাল মজুদ করায় সংকুচিত হয়ে পড়েছে চলাচলের রাস্তা। সড়ক ও জনপথ এর রাস্তা দখল করে নিজস্ব গোডাউনের মতোই পন্য মজুদ করছে ম্যাক্সিম গ্রুপ। ম্যাক্সিম গ্রুপ হচ্ছে একটি সরঞ্জাম পরিষেবা প্রতিষ্ঠান। নিজেদের ইয়ার্ড এর জমিতে স্থান সংকুলান না হওয়ায় তারা সড়কের পাশের জমি মালামাল রাখার কাজে ব্যবহার করছে। গত ২০ মার্চ ২০২৩ সোমবার  দৈনিক সকালের সময় এ সংক্রান্ত খবর প্রকাশ হওয়ার পর সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া  লক্ষ্য করা যায়নি। তাছাড়া ম্যাক্সিম গ্রুপের পক্ষ থেকেও সড়কের জমি অবমুক্ত করার কোন উদ্যোগ লক্ষ্য করা যায়নি।

ম্যাক্সিম গ্রুপের প্রধান ইয়ার্ড ডেমরা মেন্দিপুর এলাকায়। ডেমরা মেন্দিপুর এলাকার ইয়ার্ডের বাইরে সড়ক ও জনপথ অধিদপ্তরের সরকারি জমি দখল করে তারা তাদের পণ্য পরিষেবা কার্যক্রম পরিচালিত করছে। তাদের পণ্য পরিষেবা কার্যক্রমে সড়ক ও জনপথ এর জমি ব্যবহার করায় সড়কে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে প্রতিনিয়ত। এমনিতেই ডেমরা- রামপুরা মহাসড়কটি সবসময় যানজটে জর্জরিত থাকে তার ওপর তাদের এই ধরনের কার্যক্রম মরার উপর খরার ঘা হিসেবে দেখা দিয়েছে। ম্যাক্সিম গ্রুপের সড়ক দখলের কারণে মেন্দিপুর এলাকার এই পয়েন্টে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা।

ম্যাক্সিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমানের সাথে কথা বললে তিনি দৈনিক সকালের সময় কে বলেন, আমার সাথে সড়ক ও জনপথ বিভাগের কেউ যোগাযোগ করেনি,আমি যদি সড়কের জমি দখল করি তাহলে সেটা সড়ক ও জনপথ বিভাগ বুঝবে, আমার প্রতিষ্ঠানের সামনের জমি ব্যবহার করার অধিকার আমার আছে বলে জানান।এ বিষয়ে কথা বললে সড়ক ও জনপথ এর ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে, সেখানে আমি একজন সার্ভেয়ার নিয়োগ করেছি তবে এখনো কোনো রিপোর্ট হাতে আসেনি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আতিকুর রহমান বলেন, বিষয়টা আমি দেখেছি তবে তা সড়কের জায়গায় পড়েছে কিনা জানিনা, জনগণের প্রতিবন্ধকতা তৈরি হলে অবশ্যই আমি সিটি কর্পোরেশনের মাধ্যমে এ বিষয়ে ব্যবস্থা নেব।

ডেমরা মেন্দিপুর এলাকার স্থানীয় এক ব্যক্তি বলেন, ম্যাক্সিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অবৈধভাবে জোরপূর্বক এই সড়কটি দখল করে রাখায় ৭০ নং ওয়ার্ডের বাসিন্দাদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে আমরা এর থেকে প্রতিকার চাই। বিষয়টি যান চলাচলে বিঘ্ন ঘটায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে তাই এই বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করছে তারা।

এমএসএম / এমএসএম

শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব

ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর

মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ

উত্তরাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন: অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে ক্যারিয়ার স্ক্রিনিংয়ের ওপর জোর ডিসি ফরিদার

রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় সেলের নদীপথ পরিদর্শন

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

পঙ্গু হাসপাতালে মেয়েকে চাকরি দেয়ার কথা বলে টাকা দাবী, না পেয়ে বাবাকে বেদম প্রহার

বম্বে সুইটস ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সুন্নী ওলামা মশায়েখ পরিষদের অভিনন্দন

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং গুপ্ত বাহিনীর সদস্যদের নিয়োগ দিতে দুদকের তৎপরতা’