ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

র‌্যাবের পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৯-৪-২০২৩ দুপুর ৪:৪০

পৃথক অভিযানে ভিন্ন ভিন্ন স্থান থেকে ৪৮ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। নগদ চার হাজার পাঁচশো টাকাসহ এ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

রবিবার (৯ এপ্রিল) সকালের দিকে পৃথক পৃথক স্থান থেকে আটক দুজন হলেন- লক্ষীপুরের রামগঞ্জ থানাধীন সাইনাল গ্রামের মো. হোসেনের ছেলে মামুন হোসেন (৩৫)। আরেকজন ব্রাহ্মনবাড়ীয়ার আখাউড়া থানাধীন দেবগ্রাম গ্রামের সামসুদ্দিন ভুঁইয়ার ছেলে মো. মনির হোসেন ভুঁইয়া (৪৮)।

প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, কিশোরগঞ্জ র‌্যাব-১৪ (সিপিসি-২) এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী।
র‌্যাব জানায়, রবিবার সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মনবাড়ীয়ার আশুগঞ্জ থানাধীন উজানভাটি হোটেলের সামনে ঢাকাগামী লেন থেকে একটি পিকআপ ভ্যানে তল্লাশীকালে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় মাদক কারবারি মামুন হোসেনকে আটক ও তার দখলে থাকা পিকআপ ভ্যানটি জব্দ করে র‌্যাব।
এরআগে একই দিন কিশোরগঞ্জের ভৈরব ধানাধীন দুর্জয় মোড় এলাকায় আরেক অভিযানে একটি মাইক্রোবাস তল্লাশী করে ৩৬ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন ভুঁইয়াকে আটক করা হয়। এ সময় তার দখলে থাকা মাইক্রোবাস ও নগদ চার হাজার পাঁচশো টাকা জব্দ করে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবত গাঁজা সংগ্রহ করে এসব মাদক ঢাকাসহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ

সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

‎সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১

দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ

মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ

ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন