ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আয়ারল্যান্ড সিরিজের দলে মৃত্যুঞ্জয়, বাদ আফিফ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৪-২০২৩ বিকাল ৫:২১

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। তাছাড়া চোটের কারণে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ায় দলে রাখা হয়নি তাসকিন আহমেদকে। 

সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের মাঝপথেই টিম হোটেল ছেড়েছিলেন আফিফ। এরপর প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে বলেছিলেন, বাজে পারফরম্যান্সের কারণেই তিনি দলে নেই। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজেও দলে জায়গা হল না এই মিডল অর্ডার ব্যাটারের।

এদিকে লিটন দাসকে আইপিএলের জন্য এনওসি ( অনাপত্তিপত্র) দিলেও এই সিরিজের দলে রেখেছেন নির্বাচকরা। আর তাই কলকাতা শিবিরে যোগ দিলেও আগামী মাসের শুরুতে আবারও জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যেতে আইপিএল ছাড়তে হবে তাকে। 

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ এবং ১৪ মে।

বাংলাদেশ স্কোয়াড-

তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

এমএসএম / এমএসএম

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

দুই দিনে ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?

জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম

ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী

বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’