টাঙ্গাইলে ডিবি কর্তৃক ভূয়া র্যাব ও প্রাইভেটকার'সহ ৩ ডাকাত গ্রেপ্তার
টাঙ্গাইল জেলা পুলিশ (ডিবি দক্ষিণ) কর্তৃক ভূয়া র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকার'সহ ডাকাত চক্রের ০৩ সদস্য গ্রেপ্তার হয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশ ৯ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ডিবি'র একটি চৌকস টিম ৮এপ্রিল অনুমান ১০.০৫ ঘটিকার সময় মির্জাপুর থানাধীন নতুন বাসস্ট্যান্ডে অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানাধীন ধেরুয়া সাকিনস্থ ধেরুয়া রেল ক্রসিং এর ফ্লাইওভার ব্রীজ এর নিচে কিছু ডাকাত ০১টি প্রাইভেটকার, যাহার রেজি: নং-ঢাকা মেট্রো-গ-২৭-৭৩৬৯ যোগে র্যাব পরিচয়ে ডাকাতির উদ্দেশ্যে র্যাব এর নকল পোষাক, হ্যান্ডকাপ, ওয়াকিটকি'সহ অবস্থান করে। উক্ত সংবাদে ঘটনাস্থালে ডিবি টাঙ্গাইলের টিম হাজির হলে উক্ত প্রাইভেটকারের কাছে গিয়ে নিজেদের পরিচয় দিয়ে গাড়িটি তল্লাশি করতে চাইলে অজ্ঞাতনামা ডাকাতরা গাড়িটি স্টার্ট দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে গাজীপুরের দিকে পালিয়ে যেতে থাকে। তাৎক্ষনিক ডিবি টিমের গাড়ি দিয়ে উক্ত গাড়িটিকে অনুসরণ করে জিএমপি গাজীপুর এর কাশিমপুর থানাধীন ০২ নং ওয়ার্ডস্থ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম পার্শ্বে চক্রবর্তী বাসস্ট্যান্ড এর যাত্রী ছাউনির সামনে হতে আসামীদের আটক করে। ধৃত আসামী মোঃ মোস্তফা কামাল (৩৮), পিতা- মোঃ শফিকুল ইসলাম, মাতা-মোসাঃ আনোয়ারা বেগম, সাং-চর পাচুরিয়া, মোঃ মনিরুল ইসলাম (২৫), পিতা- মৃত আবু বক্কর, মাতা-মৃত রোকেয়া বেগম, সাং- শৈলজানা, ধৃত আসামী ও মোঃ ফরিদুল ইসলাম (৩৫), পিতা- মোঃ মনসুর আলী, মাতা-মোসাঃ চেন বানু, সাং-শৈলজানা, সর্ব থানা- চৌহালী, জেলা-সিরাজগঞ্জ। ধৃত আসামী মোঃ মোস্তফা কামাল (৩৮) এর হেফাজত হতে ০১টি RAB লেখা কটি, ০১টি ওয়াকিটকি, ধৃত আসামী মোঃ ফরিদুল ইসলাম (৩৫) এর হেফাজত হতে ০১টি RAB লেখা কটি ও ১টি ওয়াকিটকি ০১টি মোবাইল ফোন ধৃত আসামী মোঃ মনিরুল ইসলাম(২৫) এর হেফাজত হতে ০১টি RAB লেখা কটি, ০১টি হ্যান্ডকাপ , ০১টি মোবাইল ফোন এবং ০১টি ব্রান্ডের প্রাইভেটকার, যাহার রেজি: নং-ঢাকা মেট্রো-গ-২৭-৭৩৬৯, এছাড়া ০১টি লেজার সিগনাল লাইট, ০১টি বেতের লাঠি ও ০১টি পুলিশ লেখা স্টিকার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিচয় প্রতারনা পূর্বক নিজেদেরকে র্যাব সদস্য হিসাবে পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণের বিষয়ে নিজের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীদের ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের নিমিত্তে ১০ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। র্যাব পরিচয়ে ডাকাতি প্রস্তুতির সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি