ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

৭৩ নং ওয়ার্ডে সরকারি রাস্তা দখল করে সীমানা নির্মাণের অভিযোগ


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৯-৪-২০২৩ রাত ৯:৩৫
রাজধানীর সবুজবাগ থানার মানিকদিয়া ক্লাব রোড এলাকার সরকারি পাকা রাস্তা দখল করে বাড়ির প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। 
 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭৩ নং ওয়ার্ডের মানিকদিয়া ক্লাব রোড এলাকার মোঃ তারেক আহমেদ এর বিরুদ্ধে রাস্তা ঘেঁষে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ এনেছেন এলাকাবাসী। 
 
এ বিষয়ে এলাকার বাসিন্দারা সবুজবাগ থানায়  অভিযোগ করলে অভিযুক্ত তারেক আহমেদ ক্ষিপ্ত হয়ে রাস্তার মধ্যেই প্রাচীর নির্মাণ করছেন। সবুজবাগ থানা পুলিশ ও স্থানীয় ডিএসসিসির ৭৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক জিয়া ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সবুজবাগ থানার মানিকদিয়া ক্লাব রোড দক্ষিণগাঁও মৌজার সরকারী রাস্তার পাশে কোন জায়গা না রেখেই রাস্তার আরসিসি ঢালাই ঘেঁষে বাড়ির দেয়াল নির্মাণ করেছে। তারেক আহমেদ বায়না সূত্রে ওই জমির মালিক বলেও জানিয়েছে স্থানীয়রা।
 
 এ বিষয়ে দৈনিক সকালের সময়কে তারেক আহমেদ এর প্রতিনিধি দিদারুল আলম মিলন বলেন, আমরা আমাদের জায়গায় দেয়াল নির্মাণ করছি। পুলিশ ও স্থানীয় কাউন্সিলর এসেছিল। আমরা নিয়মের মধ্যেই আছি। আমরা কোন অনিয়ম করিনি।
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল (হক) জিয়া জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, রাস্তা ঘেঁষে সীমানা প্রাচীর নির্মাণ না করতে নিষেধ করেছি

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত