র্যাবের পৃথক তিন অভিযানে জাল টাকা ও মাদক সহ আটক ৪
রাজশাহীতে সিপিএসসি, র্যাব-৫ এর পৃথক তিন অভিযানে জাল টাকা, ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা সহ ৪ জনকে আটক করা হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো পৃথক তিনটি সংবাদ বিজ্ঞাপ্তিতে সিপিএসসি, র্যাব-৫ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে তারা বলেন, রবিবার (৯ এপ্রিল) বেলা ৩ টায় রাজশাহী জেলার বাগমারা থানার ভবানীগঞ্জে অপারেশন পরিচালনা করে এক লক্ষ ১ হাজার পাঁচশত (১০১৫০০/=) টাকার জাল নোট সহ বাগমারার গোয়াল পাড়ার আফজালের ছেলে মোঃ ইমাম হাসান (২০) ও সূর্য পাড়ার সাইফুল ইসলামের ছেলে মো: শিহাব ইসলাম (২১) কে গ্রেপ্তার করা হয়। আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
একই দিন দুপুর ১২ টা ৪৫ মি: চারঘাট থানার শিবপুরে অপারেশন পরিচালনা করে ২০০ বোতল ফেন্সিডিল-সহ চারঘাট থানার শিবপুরের বাদল মন্ডলের ছেলে মোঃ বাবলু মন্ডল (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবলুর বিরুদ্ধে চারঘাট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
এর আগের দিন শনিবার রাত ৯ টা ২০ মি: চারঘাট থানার ইউসূফপুরে অপারেশন পরিচালনা করে ৭৮৮ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা-সহ চারঘাট থানার ইউসুফপুরের সামছুল আলমের ছেলে মোঃ শাহিন আলম জনি (৩৬) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদক আইনে মামলা দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied