ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে ইউপি চেয়ারম্যানসহ বিএনপির সাত নেতাকর্মী জেল হাজতে


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৯-৪-২০২৩ রাত ৯:৫৯
বিএনপির গণপদযাত্রা কর্মসূচি ও আওয়ামী লীগের শান্তি সমাবেশে নিয়ে গত ১১ ফেব্রুয়ারি লালমনিরহাটের বুড়ির বাজারের ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মণ্ডল এবং ইউনিয়ন বিএনপির সম্পাদক ওহাব মন্ডলসহ সাতজনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
 
রোববার (৯ এপ্রিল) দুপুরে আলোচিত ওই মামলার আসামীগণ লালমনিরহাট জজ আদালতের জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমানের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
 
জেল হাজতে প্রেরণকৃত আসামিগণ হলেন- মোঃ আঃ মজিদ মন্ডল, পিতা- মৃত মফিজ  উদ্দিন, আঃ ওহাব মন্ডল, পিতা- মৃত হায়দার আলী, মোঃ আঃ রহিম, পিতা- মোঃ হুজুর আলী, মোঃ আশরাফুল ইসলাম, পিতা- আঃ সোবহান, মোঃ সোহাগ, পিতা মোঃ আলতাফ হোসেন, মোঃ সুজন, পিতাঃ মোঃ রফিকুল ইসলাম, মোঃ সোহেল, পিতাঃ মোঃ আলতাফ হোসেন।
 
উল্লেখ্য যে, শ্রমিক লীগ নেতা রাকিবুল হাসানের দায়ের করা ওই মামলায় এজাহার নামীয় ১৯জনসহ অজ্ঞাত আরও ১০/১২ জন আসামী ছিলেন। আসামীগণ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার