মাদারীপুর শিবচরে সড়ক দুর্ঘটনার পথচারী নিহত
ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরের শিবচরে ট্রাক চাপায় কাবুল বেপারী (৪০) এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে শিবচর উপজেলা পাচ্চর গোল চত্বর এলাকা ঢাকাগামী বাস স্টান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাবুল বেপারী শিবচর উপজেলা বন্দরখোলা ইউনিয়নের রাজারচর তাহের শিকদারের কান্দি মোছলেম বেপারীর ছেলে। সে রাজধানীতে ফার্নিচার মিস্ত্রি হিসেবে কাজ করতো।
স্থানীয় ও শিবচর হাইওয়ে থানা পুলিশের সুত্র জানায়,সকালে কাবুল বেপারী ঢাকা যাওয়ার উদ্দেশ্য পাঁচ্চর এলাকায় যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে ছিলেন।এসময় ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকাগামী ট্রাক ( বগুড়া -ট-১১-২২৪৩) বেপরোয়া গতিতে যাচ্ছিলেন।এসময় ট্রাকটি সড়কের পাশে দাড়িয়ে থাকা কাবুল বেপারীকে স্বজোরে ধাক্কা মারিলে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা আহত পথচারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবচরে প্রেরণ করিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তবে ঘাটক ট্রকটিকে আটক করে শিবচর হাইওয়ে থানার পুলিশ।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান,'পাঁচ্চর যাত্রী ছাউনী সংলগ্ন সড়কে রাস্তা পার হতে গেলে ঢাকাগামী ট্রাকটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।পরে তার আত্মীয় স্বজনদের মরদেহ বুজিয়ে দেওয়া হয়েছে। '
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied