ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

খাদ্য গুদামের সরকারি জায়গাতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৪-২০২৩ দুপুর ৪:২৪

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সরকারি খাদ্য গুদামের প্রবেশদ্বার ও সীমানা প্রাচীর সংলগ্ন সরকারি জায়গায় জোরপুবর্ক ঘর নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগে নেতার বিরুদ্ধে। এমন অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অভিযোগ জমা দিয়েছেন।
সোমবার দুুপুরের দিকে খাদ্য কর্মকর্তা রুবাইদুর রানা অভিযোগের দেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, এর অনুলিপি নেত্রকোনা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ এবং ময়মনসিংহের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক নিকট প্রেরণ করা হয়েছে।
ঘর নির্মানকারী এরশাদ মিয়া খালিয়াজুরীর মৃত সমির মিয়ার ছেলে। তিনি স্থানীয় আওয়ামীলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। গত কয়েক মাস আগে খালিয়াজুরী উপজেলা আ.লীগের দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি তৈরিতে সাংগঠনিক সম্পাদক-৩ পদে তার (এরাশাদ) নাম উপজেলা কমিটিতে রাখার প্রস্তাবনা দেওয়ার কথা জানা গেছে।
অভিযোগ উল্লেখ, খাদ্য বিভাগের নির্মান নীতিমালা অনুয়ায়ী খাদ্য গুদামের পাঁচ ফুট জায়গা বাদ দিয়ে নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর নির্মান করা হয়। গুদামের বাহিরে প্রবেশদ্বারের বাম পাশে সীমানা প্রাচীর সংলগ্ন সরকারি জায়গায় এরশাদ মিয়া ৩৬ ফুট লম্বা ও ১৬ ফুট প্রশস্থ টিনের ঘর নির্মান শুরু করেন। নিরাপত্তা প্রহরী রাজন তালুকদার ঘর নির্মানের বিষয়ে জানতে চাইলে নির্মানকারী (এরশাদ মিয়া) জনৈক হরেকৃষ্ণ দাসের কাছ থেকে গুদামের সীমানা প্রাচীর ঘেষা জমিটি বন্ধক নিয়েছেন বলে জানায়। এখানে ঘর নির্মান হলে প্রধান ফটক ও গুদাম চত্ত্বরের ৮০ ভাগ স্থান প্রধান সড়ক থেকে অন্ধকারে (আড়ালে) চলে যাবে। বোরো মৌসুমে বিভিন্ন ধান ভর্তি ট্রলি গুদামের প্রবেশদ্বারের দুই পাাশে দাঁড়িয়ে থাকে। তাছাড়া বর্ষাকালে গুদাম চত্বরে বৃষ্টির জমানো পানি প্রবেশদ্বারের বাম পাশর্^ দিয়ে (পূর্ব দিক) গর্তে পতিত হয়। অন্যথায় গুদাম চত্বরে জলবদ্ধতা সৃষ্টি হবে।
নির্মানকারী এরশাদ মিয়া জানান, অভিযোগটি মিথ্যা, ভুয়া ও বানোয়াট। আরওআর, সিএস ও বিআরএস কাগজ মূলে এখানে ৬৯ শতাংশ জায়গা হরেকৃষ্ণ দাসের। তিনি এর কাগজপত্র ইউএনও এবং এসিল্যান্ড বরাবরে জমা দিয়েছেন। হরেকৃষ্ণ তার জায়গায় ঘর করছে। আমি রড, সিমেন্ট ব্যবসায়ী হিসেবে তার কাছে সিমেন্টের খুঁটিসহ নির্মানসামগ্রীর মালামাল বিক্রি করছি। 
একাধিকবার ফোন না ধরায় এ ব্যাপারে খালিয়াজুরী ইউএনও রুয়েল সাংমার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে উপজেলার সহকারি কমিশনার ভুমি (এসিল্যান্ড) সামিন সরোয়ারের সাথে কথা হলে তিনি সরকারি জায়গার বিষয়টি নিশ্চিত করে বলেন, এরশাদ মিয়াকে ডেকে নিজ খরচ ও উদ্যেগে সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে। অন্যথায় এই ঘরসহ এর আশেপাশে আরও কয়েকটি ঘর গড়ে উঠেছে সেগুলোর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছরের ২ এপ্রিল খালিয়াজুরীর খাদ্য গুদামের প্রবেশদ্বার ও সীমানা প্রাচীর সংলগ্ন সরকারি জায়গায় টিনের ঘর নির্মানের কাজ শুরু হয়। এরই প্রেক্ষিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রুবাইদুর রানা ‘সরকারি খাদ্য গুদামের প্রবেশদ্বারে জোরপূর্বক অবৈধ স্থাপনা নির্মান’ বিষয়ে ইউএনও বরাবরে অভিযোগপত্র জমা দেন।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা