ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পরিবহনের সময় নেত্রকোনায় ১২ কেজির বেশি গাঁজাসহ মাদককারবারি আটক


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৪-২০২৩ বিকাল ৫:২৪

পরিবহনের সময় ১২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মো. কামরুল হাসান (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা-পুলিশ। আটক কামরুল হাসান ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন মনকাশাইর গ্রামের মৃত অফিজ উদ্দিন ভুঁইয়ার ছেলে।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (১০ এপ্রিল) দুপুরের দিকে আটককৃত মাদক কারবারিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এ মামালার বাদী নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল ফাহাদ জানান, গত রবিবার রাত সোয়া ৮টার দিকে পৌরশহরের বড় বাজারে অবস্থান করছি। এ সময় ওসি খন্দকার শাকের আহমেদ মহোদয় ফোনে জানান তিনি পারলা বাসস্ট্যান্ড শাহজাহাল বাস কাউন্টারের সামনে সন্দেহজনকভাবে একজনকে আটক করেছেন। তিনি (ওসি) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেতে বলেন।
পরে ঘটনাস্থলে পৌঁছে আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করে নীল রংয়ের পলিথিনে উপর কসট্যাপ প্যাঁচানো পাঁচটি গাঁজার প্যাকেট জব্দ করা হয়। জব্দকৃত ১২ কেজি ৮০০ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ ৫৬ হাজার টাকা হবে এমন ধারণা করেন এ মামলার বাদী।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন