ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে উপজেলার মাঠে মাঠে ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১০-৪-২০২৩ বিকাল ৫:৪০
নওগাঁ আত্রাইয়ে বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে সবুজ-হলুদের সমারোহ। রোদ আর হিমেল বাতাসে উপজেলার মাঠে মাঠে দোল খাচ্ছে ধানের শীষ। কৃষি বিভাগ বলছে, উপজেলার মাঠে ৫০ শতাংশ ধান সবুজ বর্ণ থেকে হলুদ বর্ণ ধারণ করেছে, আর ক’দিন মধ্যেই কৃষকেরা মাঠের ধান কেটে ঘরে তুলতে পাড়বে। তাই বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন আত্রাইয়ের কৃষকেরা। 
 
এদিকে ধান কাটার আগের মুহুর্তের ধানের শীষ পরিচর্যা করছে উপজেলার অনেক কৃষকেরা। কে কার আগে ফসল কাটতে পারে এটি তার অন্যতম কারণ। উপজেলার মনিয়ারী, হাটকালুপাড়া,বিশাসহ উপজেলার ৮টি ইউনিয়নে মাঠে বিভিন্ন ধরনের ধান চাষ হয়েছে। তার মধ্যে ব্রি-৯০ জাতের ধানের চারা কৃষকেরা এ বছর বেশি আবাদ করছে বলে জানাই উপজেলা কৃষি বিভাগ। মনিয়ারী ইউনিয়নের মনিয়ারী গ্রামের কৃষক সেকেন্দার বলেন, আমাদের মাঠে অধিক অংশ ধান পাকতে শুরু করেছে। এই ধান দেখে ফলন ভালো হবে বলে আমার মনে হচ্ছে। আর কয়েকদিন যদি ভালো রোদ হয় তাহলে কয়েকদিনের মধ্যে আমরা ফসল ঘরে তুলতে পাড়বো। বিশা ইউনিয়নের ভাঙ্গাজাঙ্গাল গ্রামের কৃষক জামাল হোসেন জানান, আমাদের মাঠ অন্যান্য মাঠের চেয়ে একটু নিচু তাই আমরা সবার আগে ধান লাগাই, আবার আগেই ধান কাটি। আমাদের মাঠের ধান আগামী ১৫ দিনের মধ্যে অনেকে কাটা শুরু করবে। পাঁচুপুর ইউনিয়নের মেল্লাপাড়া গ্রামের কয়েকজন কৃষক বলেন, আমরা জমি থেকে আলু তুলে তারপর ব্রি-২৯ জাতের ধান লাগাইছি আমাদের ধানে এখন শীষ বাহির হয়েছে, আশা করছি এবছর আমরা ভালো ফলন পাবো। হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের কৃষক ভবেশ পাল বলেন, আমি এবছর ১২ বিঘা হাইব্রিড জাতের ধান লাগিয়েছি, আমার ধান অনেক ভালো হয়েছে, কিন্তু সামনে আসছে কালবৈশাখী ঝড় এই ঝড়ে যদি কোন ক্ষতি না হয়, তাহলে আমি বিঘা প্রতি ৩০ থেকে ৩৫ মন করে ধান পাব বলে আশা করছি। 
 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে ধানে কোন রোগবালাই নেই বল্লেই চলে। উপজেলার সকল ইউনিয়নে ধান পাকতে শুরু করেছে। তার মধ্যে মনিয়ারী ইউনিয়নের মাঠের ধান সবার আগে কাটা শুরু হবে। চলতি বছরে উপজেলায় বোরো ধানের মধ্যে হিরা-২,ব্যাবিলন-২,ব্রি-৯০,ব্রি-২৮,ব্রি-২৯ জিরাসহ আরো অনেক জাতের ধান কৃষকেরা আবাদ করছে। চলতি মৌসুমে উপজেলায় মোট ১৮ হাজার ৭৯০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। 
 
উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায় বলছেন, উপজেলার সকল মাঠে ধান পাকতে শুরু করেছে, এবার বড় ধরনের ঝড় বা শীলা বৃষ্টি না হলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কৃষি অফিস থেকে সার্বিক্ষনিক ভাবে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। কাজেই কৃষক সঠিক সময় ধান কেটে ঘরে তুলতে পারবে আশা করছি।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান