ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

আবাহনীর জয়রথ থামাল জামাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৪-২০২৩ বিকাল ৬:১৬

টানা ৮ ম্যাচ অপরাজিত ছিল আবাহনী। উড়তে থাকা দলটিকে শেষ পর্যন্ত মাটিতে নামিয়ে আনল শেখ জামাল। তাওহীদ হৃদয় ও তাইবুর  রহমানের হাফ সেঞ্চুরিতে আবাহনীকে ৪ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।

২৫১ রানের লক্ষ্যে নেমে স্কোরবোর্ডে ৩০ রান তুলতেই সৈকত আলীর উইকেট হারিয়ে বসে শেখ জামাল। ২ রান করে ডানিশ আজিজকে উইকেট ছুড়ে দেন এই ওপেনার। তবে সঙ্গী হারালেও তিনে নামা ফজলে রাব্বিকে নিয়ে রানের চাকা সচল রাখেন সাইফ হাসান।

দলকে ৫০'র ওপর নিয়ে গেলেও দলীয় ৬৩ রানে ৩৯ রান করে সাইফ হাসান বিদায় নেন ডানিশ আজিজের বলেই। এরপর চারে নেমে রাব্বির সঙ্গে জুটি বাধেন হৃদয়। যদিও দলকে ১০০'র ঘরে নিয়ে গিয়ে মোসাদ্দেক হোসেনকে উইকেট ছুড়ে দেন রাব্বি।

৪২ বলে ৩৮ রান করে এই ব্যাটার আউট হন নাঈম শেখকে ক্যাচ দিয়ে। পাচে নামা তাইবুর রহমানকে নিয়ে এরপর সামনে এগোতে থাকেন হৃদয়। জুটি গড়ে দলকে দেড়শোর ঘরে নিয়ে যাওয়ার সঙ্গে ২০০'র ঘরেও নিয়ে যান তারা। ৩ উইকেট হারিয়ে জয়ের পথে হাঁটতে থাকা দলটিকে একটু ব্যাকফুটে ঠেলে দেন রাকিবুল হাসান। তার জোড়া আঘাতে সাজঘরে ফেরেন হৃদয় ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন।

যদিও তাদের বিদায় বড় বিপদ ডেকে আনেনি শেখ জামালের। তাইবুর রহমানের হাফ সেঞ্চুরি ও নুরুল হাসানের দৃঢ়তায় ৪ উইকেট হাতে রেখে ম্যাচ শেষ করে সেখ জামাল। তাইবুর ফেরেন ৬৩ রানে। হৃদয়ের ব্যাট থেকে আসে ৭২ রান।  

এর আগে ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি আবাহনী লিমিটেড। ফর্মের তুঙ্গে থাকা ওপেনার এনামুল হক বিজয় এদিন আউট হয়েছেন মাত্র ১৫ রান করে। অবশ্য নাইম শেখের ঝড়ো ব্যাটিংয়ে তাদের ওপেনিং জুটি ছিল ৪১ রানের। যদিও দ্বিতীয় উইকেটে জাকের আলী অনিককে নিয়ে আরও ৫৩ রান যোগ করেন নাইম।

এই ওপেনার আউট হয়েছেন ৪৬ বলে ৫৮ রান করে। অনিক পেতে পারতেন সেঞ্চুরি। তিনি আউট হন ১১৯ বলে ৭৯ রান করে। এরপর নাজমুল হোসেন শান্তর ২১ ও মোসাদ্দেক হোসেন সৈকতের ২০ রানে লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে আবাহনী। নিচের দিকে নেমে ছোটো ছোটো অবদান রেখেছেন দানিশ আজিজ (১৩), মোহাম্মদ সাইফউদ্দিন (১৬) ও তানজিম সাকিব (১২)। এবাদত হোসেন ও মৃত্যুঞ্জয় নেন ২টি কর উইকেট।

এমএসএম / এমএসএম

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার

জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’

ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচ বললেন, আর্জেন্টিনা বিশ্বকাপের সেরা

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

আসল রূপে ফিরল ব্রাজিল

‘ভিনি একজন শীর্ষমানের ফুটবলার, বিশ্বের অন্যতম সেরা’

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া