ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সিলেটে করোনার ভয়ংকর তাণ্ডব


সুমন ইসলাম  photo সুমন ইসলাম
প্রকাশিত: ২৮-৭-২০২১ দুপুর ৩:৩২

করোনা ভাইরাসের তাণ্ডবে এক দিনে এত মৃত্যু এর আগে দেখেনি সিলেট। ক্রমাগতই আক্রান্ত আর মৃত্যু বেড়েই চলেছে। সিলেট নগরী ও উপজেলাগুলাতে করোনার উপসর্গ নিয়েই বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন ৬০%। এরমধ্যে যাদের অবস্থা মুমূর্ষু  কিংবা টেস্ট করিয়ে করোনা পজিটিভ হয়েছে তারা সিলেটের বিভিন্ন হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। তবে পুরো সিলেট শহরে খোঁজ নিয়ে দেখা গেছে, প্রায় প্রতিটি পরিবারে জ্বরে আক্রান্ত রয়েছেন অনেকে। এই অবস্থায় সর্বশেষ ২৪ ঘণ্টায় এ জেলায় সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সাথে সর্বোচ্চ ৭৩৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে। তারা জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ‍আক্রান্ত ১৭ জন মারা গেছেন। এরমধ্যে ওসমানী হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনসহ ১৪ জনই সিলেট জেলায় মারা গেছেন। মৌলভীবাজারে ২ জন ও সুনামগঞ্জে ১ জন মারা গেছেন।

সিলেটে করোনায় একদিনে এত মৃত্যু এর আগে দেখা যায়নি। সর্বশেষ গত সোমবার (২৬ জুলাই) একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে সিলেট বিভাগে এখন মৃতের সংখ্যা ৬৫৫ জন। তন্মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫২২ জন মারা গেছেন। সুনামগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ৫৫ জন ‍এবং হবিগঞ্জে ৩০ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৩৬ জন, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড। এর আগে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭০৮ জন শনাক্ত হয়েছিলেন।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৪১ জন, সুনামগঞ্জের ১১৬ জন, মৌলভীবাজারের ২২৫ জন ও হবিগঞ্জের ৫৪ জন রয়েছেন।

সিলেট বিভাগে করোনা ‍আক্রান্তের সংখ্যা এখন ৩৭ হাজার ৬৫৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৮৭৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩২২ জন, মৌলভীবাজারে ৫ হাজার ১০৭ জন ও হবিগঞ্জে ৪ হাজার ৩৪৭ জন শনাক্ত হয়েছেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘন্টায় সিলেটে ৩৫৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ২৯ হাজার ৫৭৪ জন। তিনি জানান, বর্তমানে সিলেটে ৩৮৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়