কমলগঞ্জে বিদেশি মদসহ আটক ১
কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ বোতল বিদেশি মদসহ সুজিত পাশী (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।সে ইসলামপুর ইউনিয়নের চাম্পারা চা বাগানের সরিষাবিল গ্রামের মৃত জগন্নাথ পাশীর ছেলে।
সোমবার (১০এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কমলগঞ্জ থানার এসআই পবিত্র শেখর দাস ও অনিক দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের সরিষাবিল এলাকায় অভিযান পরিচালনা করে সুজিত পাশীকে আটক করে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত সুজিত পাশীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বসতঘরে তল্লাশি করে ঘরের খাটের নিচ থেকে Master’s Blender's Signature Premier Grain Whisky নামের ৪ বোতল ভারতীয় মদের বোতল জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজিত জানায়, ভারত সীমান্ত থেকে মদের বোতলগুলো বিক্রির জন্য এনেছে সে স্বীকার করেছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান,এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। আগামীকাল কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান
কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন
বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র্যালি ও আলোচনা সভা
সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি
ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা