ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গাজীপুরে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১১-৪-২০২৩ বিকাল ৫:৩১

গাজীপুরের টঙ্গীতে ৩০ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেটকারসহ ইয়াছিন আরাফাত (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। সোমবার (১০ এপ্রিল) রাতে টঙ্গী ষ্টেশনরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইয়াসিন আরাফাত গাজীপুর জেলার পূবাইল থানা এলাকার বিন্দান ধোপাপাড়া গ্রামের আমজাদ সরকারের ছেলে।

আটককৃত ইয়াসিন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গীসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে সোমবার রাতে টঙ্গী স্টেশন রোড এলাকায় পুলিশের একটি টিম সেখান অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি প্রাইভেট কারকে সন্দেহ করে এসআই সাব্বির। পরে এসআই সাব্বির ওই প্রাইভেটকার এর ভিতর তল্লাশি চালিয়ে রক্ষিত অবস্থায় ৩০ বোতল ফেন্সিডিলি এবং প্রাইভেটকারসহ ইয়াছিন আরাফাত নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় আসামীর বিরুদ্ধে মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যেকোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত আছে। 

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’