অনিশ্চয়তার উৎসবঃ আউয়াল খন্দকার
তোমাকে বরণ করবো, তেমন কিছুই নেই আমার কাছে না আছে কৃষ্ণচূড়ার গালিচা,না আছে কানাই লরির ঝাড় আছে পিচ পাথরে মিথ্যে বরণ আলপনা,, ছায়ানটের বরণ সংগীত আচমকা থেমে যায় সভ্যতার আগ্রাসনে, রক্তে ভেজে তরুণীর সাদা শাড়ি, সদ্য বিবাহিত দম্পতির নিথর দেহ পড়ে থাকে রমনার বটমূলে,চারুকলার বরণ র্যালী থমকে যায় নাগরিক যানজটে।হে নতুন বর্ষ, তোমাকে বরণ করবে বলে বেলী মালা হাতে যে কিশোরী অপেক্ষায় ছিল শেরাটন সিগন্যালে,তার আজ মৃত্যু হয়েছে পৈশাচিকতায়,কংকালসার অনাথ কিশোরেরা আজ অনশন করেছে শহীদ মিনারে, তোমাকে বরণ করতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানের পিতা প্যাডেল চাপে ঢাকার রাস্তায়,ঘামে ভেজা শততালীর পাঞ্জাবীর ফাঁকে ভাঙ্গা পাঁজর, ছানি পড়া চোখে নিষ্পলক তাকিয়ে আকাশের দিকে
নতুন সূর্যের অপেক্ষায়। তোমাকে বরণ করব, তেমন কিছুই নেই আমার কাছে না আছে কৃষ্ণচূড়া গালিচা, না আছে কানাই লরির ঝাড় তবুও স্বপ্ন দেখি, সময় ছুটে সময়ের মতো , আমরা বাঁচি আমাদের মত সূর্যহীন এক ঘোলাটে আকাশের নিচে তোমাকে বরণ করি অনিশ্চয়তার ফানুস উড়িয়ে, তরুণ তরুনীর বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী