লালমনিরহাটে ফেন্সিডল ও পিকআপ ভ্যানসহ মাদক কারবারী আটক
লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১শ ৮৭ বোতল ফেন্সিডিলসহ জামিল প্রধান (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
বুধবার (১২ এপ্রিল) সকালে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন আটক মাদক ব্যবসায়ীকে আজকে ১২টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে মঙ্গলবার ( ১১ এপ্রিল ) রাতে জেলার তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় এসআই আশরাফুল আলম অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিলকে পিকআপ ভ্যানটি আটক করে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা ফেন্সিডিলের আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা।
আটক মাদক ব্যবসায়ী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকার আব্দুর রশিদ প্রধানের ছেলে।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একটি পিকআপ ভ্যানে প্লাস্টিক পোড়া মালের বস্তায় বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এসময় এসআই আশরাফুলের নেতৃত্বে থানার একটি চৌকস দল তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় একটি চেকপোস্ট পরিচালনা করে। পরে টোল প্লাজায় প্লাস্টিক পোড়া কিছু মালের বস্তা নিয়ে যাওয়ার সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান থামানোর সংকেত দিলে পিকআপ ভ্যানটি না থামিয়ে দ্রুত গতিতে উল্টো দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পিকআপ ভ্যানটি আটক করে। পরে পিকআপ ভ্যানটি তল্লাশী করে একটি সাদা প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে রাখা ১৮৭টি ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেন্সিডিলের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩
চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ