ঈদুল ফিতর উপলক্ষে গোয়ালডিহি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ
আসন্ন পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) সকালে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে এসব চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গোয়ালডিহির ৯ টি ওয়ার্ডের মধ্যে ৬’হাজার ৩’শত ৯টি অসহায় ও হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। প্রথম দিনে ৪, ৫, ও ৬নং ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
এসব বিতরণকালে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল বিতরন চলছে। প্রথম দিন ৪,৫, ৬ নং ওয়ার্ডে দেওয়া হচ্ছে। পর্যাক্রমে সকল ওয়ার্ডে এই চাউল বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার বাবু সুশীতল গোবিন্দ দেব ,ইউপি সদস্য মনজেল আলী,জাহাঙ্গীর আলম,ছফির আলী,ওয়ার্ড মহিলা সদেস্য জয়নব বেগম,অত্র ইউপি সচিব,হিসাব সহকারী ও গ্রাম পুলিশগণ এবং উপকার ভোগীরা।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত