কামারখন্দে ভিজিএফ কার্ড ও নগদ টাকা বিতরণ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ৪ টি ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ ও গরীব অসহায়দের জন্য ভিজিএফ এর চাল বরাদ্দ দিয়েছে সরকার। ইতিমধ্যে উপজেলার ২ টি ইউনিয়নে ভিজিএফ কার্ড ও ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ২ নং ঝাঐল ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ভিজিএফের কার্ড বিতরণের সময় নগদ অর্থ বিতরণ করে অনন্য এক নজির স্থাপন করেছেন ইউপি সদস্য মোঃ কোরবান আলী।
জানা গেছে, ইউপি সদস্য কোরবান আলী তার ১ নং ওয়ার্ডের জন্য ১ শত ভিজিএফ কার্ড বরাদ্দ পান। এই কার্ড গুলো বিতরণ করতে তার ওয়ার্ডে মাইকিং করে দুস্থ ও গরীব অসহায়দের কার্ড গুলো নিয়ে যাওয়া জন্য বলা হয়। এসময় ১ শত কার্ডের বিপরীতে প্রায় ২ শত মানুষ উপস্থিত হয়। সবাইকে বলা হয় কার্ড বরাদ্দের কথা এবং ১ শত জনকে দেয়া হয় কার্ড ও বাকি ১ শত জনকে দেয়া হয় কার্ডের মূল্য অনুযায়ী ২ শত করে টাকা।
এবিষয়ে ইউপি সদস্য কোরবান আলী জানান, আমার ওয়ার্ডের সকল গরীব অসহায়দের সরকারি বরাদ্দ পাওয়ার অধিকার রয়েছে। এবার ঈদের সামনে ভিজিএফ এর কার্ড পেয়েছি মাত্র ১ শত আমি জানি এর থেকে বেশি গরিব অসহায় রয়েছে আমার ওয়ার্ডে তাই সবাই কে মাইকিং করে ডেকে নিয়ে এসে বিষয়টি বুঝিয়েছি। ১ শত জনকে কার্ড ও ১ শত জনকে নিজের পকেট থেকে কার্ডের মূল্য অনুযায়ী টাকা দিয়েছি।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
Link Copied