কমলগঞ্জে কলেজ ছাত্রকে ছুরির আঘাত
কমলগঞ্জ উপজেলায় কলেজ ছাএের ছুরির আঘাতে আহত হয়েছেন অপু চাষা (১৭) নামে এক কলেজ ছাত্র। আহত অপু চাষা শমশেরনগর চা বাগানের আদমটিলা শ্রমিক বস্তির চা শ্রমিক গোপাল চাষার ছেলে।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাত প্রায় ৯টা ৩০মিনিটে উপজেলার শমশেরনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অপু শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র। অপরদিকে হামলাকারী রিমন (১৭) একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি শমশেরনগর মাছ বাজার এলাকার আব্দুল মন্নানের ছেলে।
জানা গেছে, শমশেরনগর কালী বাড়ি সংলগ্ন একটি মার্কেটে একা পেয়ে রিমনের নেতৃত্বে ৩ ছেলে অপু চাষার পথরোধ করে। তর্কবিতর্কের এক পর্যায়ে রিমনের হাতে থাকা ধারাল কাঁচি দিয়ে অপুর বুকে কয়েকবার আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় গুরুতর ভাবে আহত অপুকে উদ্ধার করে রাতে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শমশেরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চা বাগান এলাকার সদস্য ইয়াকুব মিয়া বলেন, আহত চা শ্রমিক সন্তানের অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, হামলাকারী রিমন এলাকার চিহ্নিত বখাটে। তার বিরুদ্ধে ধর্ষণসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।
এমএসএম / এমএসএম
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান
কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন
বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র্যালি ও আলোচনা সভা
সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি
ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা