আদিতমারীতে ৯৩ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল আটক
লালমনিরহাটের আদিতমারীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৩ বোতল ফেন্সিডিল ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) থানার মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব ফেনসিডিল ও বহনকারী মোটরসাইকেল আটক করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, আদিতমারী থানার বিশেষ অভিযানের অংশ হিসেবে ওসি মোঃ মোজাম্মেল হকের নির্দেশনায় এসআই মিজানুর রহমান একটি চৌকস টিমকে সাথে নিয়ে মহিষখোচা ইউপির চন্ডিমারী এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় বাসিন্দা রুহুল আমিনের বাড়ীর পাশ থেকে ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার ও মাদক বহনকারী একটি মোটর সাইকেল জব্দ করে। আর মাদক কারবারীরা পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, ৯৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আর মাদক ও মটরসাইকেল রেখে পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আদিতমারী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied