নির্যাতিত নারীর পক্ষে দাঁড়াতে গিয়ে হামলার শিকার সমাজসেবী
রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় নির্যাতিতা নারীর সহায়তা করায় দুষ্কৃতিকারীদের হামলায় আহত হয়েছে এক সমাজসেবী নারী। আহত ওই সামজসেবীর নাম রেহানা আফরোজ।
গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নির্যাতিতা নারীর স্বামী ও তার সহযোগীরা তাঁর বাসভবনে ঢুকে অতর্কিতে হামলা চালায় এবং ঘরের আসবারপত্র ভাংচুর করে।
হামলার শিকার রেহানা আফরোজ ও তার পরিবারের সদস্যরা জানান, দুষ্কৃতিকারীদের নেতৃত্বে ছিলেন শাহাবুদ্দিনসহ আরও পাঁচজন।
অভিযোগ থেকে জানা যায়, শাহাবুদ্দিন ও চারজন সঙ্গিসহ লাঠিসোটা নিয়ে হঠাৎ রেহানা আফরোজের বাসভবনে ঢুকে এলোপাতাড়ি ঘরের জিনিসপত্র ভাংচুর শুরু করে। তাদেরকে বাধা দিতে গেলে তারা চড়াও হয়ে লাঠি দিয়ে আঘাত করে। একপর্যায় শাহাবুদ্দিন রেহানাকে বাড়ি থেকে বের হতে না বলে এবং কোন সামাজিক কাজে যোগ না দেওয়ার জন্য হুমকি দেয়। এসময় শাহাবুদ্দিনকে বাধা দিতে গেলে লাঠির বারিতে রেহানা ও তার স্বামী আঘাত প্রাপ্ত হন। পরবর্তিতে ভাঙ্গচুর ও সকলের চিৎকারের শব্দে আশপাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে শাহাবুদ্দিন ও সহযোগীরা দ্রুত পালিয়ে যায়।
বহুজাতিক প্রতিষ্ঠানের চাকুরি ছেড়ে নারীর কর্মদক্ষতা উন্নয়ন, মহিলাদের কর্মসংস্থান, অবহেলিত ও পথ শিশুদের শিক্ষা এবং অবহেলিত ও নিপিড়িত মহিলাদের সামলম্বি করতে কাজ করছেন রেহানা।
রেহানার পরিবারের সদস্য ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মিনারাকে সাবলম্বি করার জন্য সকল ধরনের সহযোগিতা করায় অভিযুক্ত শাহাবুদ্দিন এর আগেও গত সেপ্টেম্বর-২২ এ রেহানা আফরোজের উপর হামলা করেছিল।
সেই ঘটনাটি ঘটে শাহাবুদ্দিনের বাড়ীর কাছেই। পাশ্ববর্তী এলাকায় যখন রেহানা ফিল্ড ভিজিট করতে যান তখন রেহানার কাজে বাধা দেয় এবং বাকবিতন্ডার এক র্পযায়ে রেহানাকে মারধর করে এবং বেপরোয়া আঘাতে রেহানার চোখ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি তখন স্থানীয় প্রশাসনকে অবগত করা হয়।
জানা যায়, শাহাবুদ্দিন তার স্ত্রী মিনারা খাতুনকে প্রায়ই বিভিন্ন কারনে নিপিড়ন ও নির্যাতন করে এবং যৌতুকের জন্যও নির্যাতন করে। শাহাবুদ্দিনের স্ত্রী মিনারা তার নিপিড়নের সুরাহা করার জন্য এলাকার সামাজিক প্রতিষ্ঠানে যোগযোগ করে এবং রেহানা আফরোজের কাছে সহযোগিতার জন্য আবেদন করে।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন