জিসিসি’ মেয়র প্রার্থী কামরুল আহসান সরকার রাসেলের মনোনয়ন জমা নেতাকর্মী ও সমর্থকদের ভীড়
ব্যাপক উতসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিলেন গাজীপুরের মাটি ও মানুষের নেতা গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেল।
১২ই এপ্রিল বুধবার গাজীপুর মহানগর যুবলীগের অহংকার মানবিক নেতা কামরুল আহসান সরকার রাসেলের মনোনয় জমা দেওয়াকে কেন্দ্র করে গাজীপুর থেকে বিভিন্ন পরিবহন যোগে অন্তত দশ হাজারের অধিক ভক্তগণ পারি জমান ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ের আশপাশের সড়ক গুলোতে। বিকেল ৫টায় ছোট ভাই রকিব সরকার ও তার স্ত্রী চিত্র নায়িকা মাহিয়া মাহি ও গাজীপুরের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সিনিয়র নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন কামরুল আহসান সরকার রাসেল।
প্রসঙ্গত, মে মাসেই দেশের সব চেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুরের ভোট করতে প্রস্তুত ইসি। এরপরই রাজশাহী, বরিশাল, সিলেট এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তোড়জোর চলছে ইসিতে। সিটি নির্বাচন ঘিরে জনমনে ব্যাপক উৎসাহ ও আনন্দের আমেজ সরকার রাসেলের মনোনয়ন পত্র জমা দেওয়ার মধ্য দিয়ে যেন আরো বেড়ে গেছে তা বিভিন্ন চায়ের দোকান, মার্কেট গুলোতে সাধারণ জনগনের সাথে আড্ডায় বসলেই লক্ষ্য করা যায়।
মহানগরীর ৪৭ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মনির হোসেন সাগর, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আজিজুল ইসলাম, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আমীর হামজা, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার, পশ্চিম থানা যুবলীগ নেতা ইসমাইল হোসেনসহ উপস্থিত নেতারা জানান, মানবিক নেতা কামরুল আহসান সরকার রাসেল ভাই মহানগরের প্রতিটি এলাকায় সামাজিক অনুষ্ঠানসহ মসজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিয়ে কুশল বিনিময়ের মাধ্যমে সকলের দোয়া ও ভোট প্রার্থনা করছেন। তিনি গাজীপুর মহানগর যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়কের দায়িত্ব পালন করছেন। এরমধ্যে মহানগর যুবলীগকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নেতা কর্মীদের দলী কর্মকান্ডে সক্রিয় রেখেছেন। তিনি সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করেন। আমরা আশাবাদি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পুরণে গাজীপুরবাসী রাসেল ভাইকে একটি আধুনিক শহর করার সুযোগ করে দিবে।
রাজনৈতিক নেতা, বিভিন্ন পেশায় কর্মরত সাধারণ মানুষ ও বিভিন্ন ওয়ার্ডের বসবাসকারী স্থানীয় এলাকাবাসীর সাথে যুবলীগ নেতা কামরুল আহসান সরকার রাসেলের বিষয়ে কথা বললে তারা এক কথায় জানিয়ে দেয় সাধারণ মানুষের বিপদে আপদের সুখে দুঃখে সহযোগী ও সহযোদ্ধা হিসেবে সরকার রাসেলের বিকল্প নেই। বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ের নেতাকর্মীদের থেকে সাধারণ মানুষ যে সেবা প্রত্যাশা করে তার কোন অঙ্গশেই রাসেল কম নয়। কামরুল আহসান রাসেল যে কোন দুর্যোগ পূর্ণ অবস্থায় সাধারণ মানুষের আস্থার নিরাপদ ঠিকানা বলেও জানান তারা।
গাজীপুর মহানগর যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল বলেন, আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে আওযামী লীগ, যুবলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতার্কীকে সাথে নিয়ে এক সাথে কাজ করব এবং জয় ছিনিযে আনব ইনশাল্লাহ। আগামি নির্বাচনে মেয়র পদে নির্বচন করার সকল প্রস্তুতি আমার রয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফসলে শামস পরশও সাধারণ সম্পাদক মো. নিখিল হোসাইন খান এর নির্দেশনায় এবং প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মহানগর যুবলীগকে বিগত দিনে যেমন সক্রিয় রেখেছি তেমনি মেয়র নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ ও জনসেবার দ্বার খোলা থাকবে। গাজীপুর মহানগর কে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবো।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার