২০৩২ ইউরো আয়োজন করতে চায় ইতালি
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ২০৩২ সালের আসরটি আয়োজন করতে চায় ইতালি। এজন্য উয়েফার কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে তারা। ইতালিয়ান ফুটবল ফেডারেশন এফআইজিসি বিষয়টি নিশ্চিত করেছে।
আসরটি আয়োজনের অনুমতি পেলে ১০টি শহরে ম্যাচ হবে বলে জানিয়ে দিয়েছে এফআইজিসি; মিলান, তুরিন, ভেরোনা, জেনোয়া, বোলোনিয়া, ফ্লোরেন্স, রোম, নেপলস, বারি ও কাইয়ারিতে।
ইতালি প্রাথমিকভাবে ২০২৮ ইউরো কিংবা ২০৩০ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু গত বছর এফআইজিসি বলেছিল, ২০৩২ ইউরো আয়োজন করলে দেশের স্টেডিয়াম অবকাঠামো আধুনিকীকরণের জন্য বেশি সময় পাবে তারা।
২০২৮ কিংবা ২০৩২ ইউরো আয়োজনের জন্য বুধবার তুরস্কও বিড জমা দিয়েছে। ব্রিটেন ও আয়ারল্যান্ড ২০২৮ ইউরো যৌথভাবে আয়োজন করতে চায়।
উয়েফা জানিয়েছে, সামনের মাসগুলিতে ‘প্রতিটি বিড মূল্যায়ন করে’ অক্টোবরে সংস্থাটির কার্যনির্বাহী কমিটি উভয় আসরের স্বাগতিক স্বত্বের ওপর ভোট দেবে।
এমএসএম / এমএসএম
অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ
দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম
গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি
ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?
বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক
যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল
মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার
জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’
ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচ বললেন, আর্জেন্টিনা বিশ্বকাপের সেরা
না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও
আসল রূপে ফিরল ব্রাজিল
‘ভিনি একজন শীর্ষমানের ফুটবলার, বিশ্বের অন্যতম সেরা’