কমলগঞ্জে আঙিনায় পুঁতে রাখা গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগান থেকে নিখোঁজের ১ মাস ৬ দিন পর সুচিত্রা শব্দকর (৪০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ জুলাই) দুপুরে পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকায় নিজ বসতঘরের আঙিনার পাশে মাটি খুঁড়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক স্বামী সুবাস বাউরী ওরফে নুনুকে (৪৮) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, স্বামী পরিত্যক্তা সুচিত্রা শব্দকর পাত্রখোলা চা বাগানের বাজারে পরিচ্ছন্নকর্মীর কাজ করতেন। সেই সুবাদে পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকার মৃত নিতাই বাউরীর ছেলে সুবাস বাউরী ওরফে নুনুর সাথে পরিচয় হয়। পরে তাদের মধ্যে সখ্যতা গড়ে উঠলে ১৩ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর সংসার ভালো চললেও পরে দেখা দেয় পারিবারিক কলহ। গত ২২ জুন থেকে সুচিত্রা নিখোঁজ ছিলেন। মাসখানেক থেকে মায়ের সাথে আগের স্বামীর মেয়ে সীমা শব্দকরের যোগাযোগ না হওয়ায় সৎপিতা সুবাসের কাছে মায়ের খবর জানতে মুঠফোনে কল দিলে রহস্যজনক কথাবার্তা বলত সুবাস।
এতে মেয়ে সীমা শব্দকরের সন্দেহ হলে স্বামীর বাড়ি কমলগঞ্জের তিলকপুর থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সৎপিতা সুবাস বাউরীর বাড়ি পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইনে আসে। এ সময় সৎপিতা সুবাসের কাছে কোনো কথার উত্তর পায়নি সীমা। বুধবার সকালে সীমার জেরার মুখে সুবাস একপর্যায়ে স্বীকার করে এক মাস আগে তার মায়ের সাথে ঝগড়া হয়েছিল। তাই সে রাগ করে কুড়ালের হাতল দিয়ে আঘাত করলে সুচিত্রার মৃত্যু হয়। ভয়ে লাশ গোপনের জন্য আঙিনার পাশে পুঁতে রাখে। এ কথা শুনে সীমা চিৎকার করে কাঁদতে শুরু করলে সুবাস পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে প্রতিবেশীরা পাত্রখোলা জামে মসজিদ এলাকা থেকে ঘাতক সুবাসকে আটক করে।
ঘাতক সুবাস বাউরী জানায়, পারিবারিক কলেহের জেরে চলতি বছরের ২২ জুন সে তার স্ত্রী সুচিত্রাকে হত্যা করে বাড়ির আঙিনার পাশে পুঁতে রেখেছে।
খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) শহীদুল হক মুন্সির নেতৃত্বে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, ওসি তদন্ত সোহেল রানা, এসআই ফজলে এলাহী, মহাদেব বাছার, সুরুজ আলী, মাহমুদ হাসান, উজ্জ্বল মিয়া, এএসআই আনিছুর রহমান, মিজানুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে আটককৃত ঘাতক সুবাস বাউরীর দেখানো মতে বাড়ির আঙিনার পাশে পুঁতে রাখা গৃহবধূর অর্ধগলিত মরদেহটি দুপুর দেড়টায় উদ্ধার করে মৌলভীবাজার মর্গে প্রেরণ করে পুলিশ।
এ ঘটনায় বুধবার বিকেলে সীমা শব্দকর বাদী হয়ে সৎপিতা সুবাস বাউরীকে আসামি করে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied