হরিপুরে পুকুর খননে মিলল ১২ কেজি ওজনের বিষ্ণু মূর্তি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি পুকুর খননকালে ১২ কেজি ওজনের কালো পাথরের বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। বুধবার (১২ এপ্রিল) উপজেলার কিসমত ভৈষা গ্রামের তমিজ উদ্দিনের চাঁড়াল দিঘি থেকে মাটি খননকালে এ মূর্তিটি পাওয়া গেছে ।
জানা গেছে, পুকুর খননের সময় শ্রমিকেরা একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি দেখতে পেয়ে চেচামেচি শুরু করলে ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়ে। পরে হরিপুর থানা পুলিশকে খবর দিলে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে থেকে কালো পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে মূর্তিটি উদ্ধার করেছে। বিষ্ণুমূর্তিটির ওজন প্রায় ১২ কেজি।
হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক বলেন, বিষ্ণুমূর্তি কষ্টিপাথরের কি না, তা নিশ্চিত হতে পারেননি। মূর্তিটি জেলার ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন