লালমোহনে অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে চাকুরী দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। চাকুরী না দিয়ে ওই টাকা আত্নসাত করা এবং চাকুরীপ্রার্থীকে হেনস্থার অভিযোগে বৃহস্পতিবার দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ইউনিয়নের হেলাল নামের এক ব্যাক্তি।
অভিযোগে বলা হয়, ফরাজগঞ্জ ইউনিয়নের পূর্ব গাইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদে চাকুরী দেয়ার কথা বলে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড গাইমারা গ্রামের বাসিন্দা ছিদ্দিকের ছেলে হেলালের কাছ থেকে ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৩ দফায় সাড়ে তিন লক্ষ টাকা নেন ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ। দীর্ঘদিনেও ওই চাকুরী হয়নি। তাই চেয়ারম্যানের কাছে টাকা ফেরত চান হেলাল। এ সময় হেলালকে টাকা ফেরত না দিয়ে উল্টো তাকে হেনস্তা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগের বিষয় অস্বীকার করে ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ বলেন, হেলাল সাড়ে তিন টাকার মানুষ না, আমি কেন তার কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা নিব।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে আজ দুপুরে একটি অভিযোগ পেয়েছি। এছাড়াও তার বিরুদ্ধে আরো অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied