ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১৩-৪-২০২৩ বিকাল ৭:২০
‘সেবাই আমাদের লক্ষ্য’ এই শ্লোগানকে সামনে রেখে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টঙ্গীর উত্তর আরিচপুর হাফিজ উদ্দিন ব্যাপারী রোডের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করেন টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা। এসময় শতাধিক দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন খাবার সামগ্রী বিতরন করা হয়।
টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুজন সরোয়ারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আল আমিন হোসেনের  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, উপদেষ্টা অমল চন্দ্র ঘোষ, খোরশেদ আলম ও দৈনিক যুগান্তরের টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি আনোয়ার হোসেন মাস্টার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পলাশ মিয়া, দৈনিক বাংলাদেশ বুলেটিনের টঙ্গী প্রতিনিধি বি এ রায়হান, আমাদের সংবাদ পত্রিকার সাংবাদিক মোস্তফা মিয়া, আনন্দ টিভি সাংবাদিক শাকিল আহমেদ, জেটিভির সাংবাদিক নুরুজ্জামান শেখ প্রমুখ।

এমএসএম / এমএসএম

শালিখায় দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ছবেদ আলী বিশ্বাস

পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির ৪১ সদস্যের কমিটি: উপদেষ্টা সেলিমুজ্জামান

দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন

রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিনের ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ

ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত

পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড

কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১

উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ