বালাগঞ্জে বোরো ধান পুড়ে ছাই, পরিদর্শনে এমপি হাবিব
সিলেটের বালাগঞ্জ সদর ইউনিয়নের রিফাতপুরে কৃষকদের বোরো ধান পুড়ে ছাই! পরিদর্শনে এসেছেন সিলেট-০৩ সাংসদ হাবিবুর রহমান হাবিব। এমপি হাবিব বলেছেন, কৃষি অফিসের সহায়তা নিয়ে ধান ক্ষেত করবেন। কোন সময় কোন বীজ বপন করতে হয় তা কৃষি অফিসের পরামর্শ নিবেন। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা কৃষি কর্মকর্তা করছেন। পরবর্তীতে প্রণোদনার মাধ্যমে পুষিয়ে নিবেন। বোরো ধানের মাঠ পরিদর্শনে এমপি হাবিব ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে বলেন, ১শত কৃষকের সাময়িক ভর্তুকি হিসেবে চাল এবং নিজ উদ্যোগে ৫০জন কৃষককে ইদ উপহার দিবেন বলে জানান।
রিফাতপুর হাওরে ব্রি ২৮/২৯ জাতের ধানে ব্লাস্টের রোগের আক্রমণে ধান পুড়ে ছাই। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় উপজেলা কৃষকলীগের আহবায়ক আলাল মিয়ার আহ্বানে কৃষকদের পাশে দাঁড়ান এমপি হাবিব। পরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় গম প্রদর্শনীর "মাঠ দিবস" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন সিলেট-০৩ সাংসদ হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার। এসময় আরো বক্তব্য রেখেছেন, কৃষকলীগের আহবায়ক আলাল মিয়া, কৃষিবিদ আশিকুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবুল কাশেস হিমেল, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, কুশিয়ারার কূলের প্রকাশক হুসাইন আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied