বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেসি
যুক্তরাস্ট্রের সাময়িকী ‘টাইম’ সম্প্রতি প্রকাশ করেছে সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা যেখানে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। এই তালিকায় আছেন হালের আরেক জনপ্রিয় ফুটবলার কিলিয়ান এমবাপেও।
সাময়িকীটির ওয়েবসাইটে কাল প্রকাশিত প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় আর্জেন্টাইন তারকাকে নিয়ে লিখেছেন টেনিসে সর্বকালের অন্যতম সেরা রজার ফেদেরার। গত বছর সেপ্টেম্বরে টেনিস থেকে অবসর নেওয়া ২০টি গ্র্যান্ডস্লামজয়ী ফেদেরার লিখেছেন, ‘লিওনেল মেসির গোলস্কোরিং রেকর্ড ও শিরোপা জয় নিয়ে এখানে পুনরায় স্মৃতিচারণের কিছু নেই।'
'৩৫ বছর বয়সী মেসির যে বিষয়টি আমার কাছে সবচেয়ে নজর কেড়েছে, এত বছর গ্রেটনেস ধরে রাখা। এটা অর্জন করা যেমন কঠিন তেমনি ধরে রাখাও কঠিন। তার ড্রিবলিং জাদুকরি, কৌণিক পাসগুলো যেন শিল্পকর্ম। তার সচেতনতা ও আগে থেকেই কোনো বুঝে ফেলার ক্ষমতা বোধগম্যতার বাইরে।’-তিনি আরও যোগ করেন।
অবসর নেওয়ার পর ফেদেরার টের পেয়েছেন, তাদের মতো কিংবদন্তি অ্যাথলেটরা বাকিদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে অ্যাথলেটরা তা টের পান না এবং মেসির ক্ষেত্রেও বিষয়টি তাই বলে মনে করেন এই সুইস কিংবদন্তি।
তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার শেষ হয়েছে। এখন বুঝতে পারি আমরা অ্যাথলেটরা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা তা টের পাই না। মেসির মতো একজন ফুটবলারের জন্য এটির ব্যাপ্তি আর বড়, কারণ সে জনপ্রিয় একটি ক্লাব এবং ফুটবলপাগল একটি দেশের প্রতিনিধিত্ব করে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয় অসাধারণ ছিল। বুয়েনস এইরেসের রাস্তায় লাখ লাখ মানুষ নেমে পড়া খেলাধুলার জন্য দারুণ মুহূর্ত। গোটা বিশ্বই তা দেখেছে। এমনকি যারা ফুটবল দেখে না তারাও বুঝেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির প্রভাব কতটা।
এমএসএম / এমএসএম
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র্যাভেনার জার্সিতে
ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর
‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন
‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’
কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস
এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক
‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’
বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ
বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়
নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে
আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি