ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কমলগঞ্জে গাঁজাসহ এক ব্যবসায়ী আটক


হোসেন বক্ত, কমলগঞ্জ photo হোসেন বক্ত, কমলগঞ্জ
প্রকাশিত: ১৪-৪-২০২৩ বিকাল ৫:৪৯

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ বকুল আহমেদ বৈতু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ ।

আজ (১৪ এপ্রিল) সকাল ৬টা.৪০ মিনিট সময়ে কমলগঞ্জ থানাধীন ভান্ডারীগাঁও এলাকা থেকে বকুল আহমেদকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানা পুলিশ জানতে পারে ইসলামপুর ইউনিয়নের কুরমাঘাট এলাকা থেকে এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আদমপুর এলাকার দিকে আসছে।

এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় সঙ্গীয় অফিসার এবং স্থানীয় লোকজনসহ ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন।
চেকপোস্ট পরিচালনা করা কালে এই তীব্র গরমে জ্যাকেট পরিহিত এক মোটরসাইকেল চালককে দেখে সন্দেহজনক মনে হাওয়ায় পুলিশ তাকে থামার জন্য সিগনাল দেয়। সিগনাল না মেনে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে এই গরমে জ্যাকেট পরার কারণ জানতে চাইলে তার কথাবার্তা সন্দেহজনক মনে হয়।  পরে স্থানীয় লোকজনের সামনে তাকে তল্লাশি করলে তার জ্যাকেট খুলে পেটে বাধা অবস্থায় পলিথিনে মোড়ানো ১ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তার সাথে থাকা একটি টিভিএস মোটরসাইকেলের মালিকানা সংক্রান্ত কোন কাগজপত্র না থাকায় গাড়িটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত ব্যক্তি জব্দকৃত গাঁজা ভারত সীমান্ত থেকে বিক্রির উদ্দেশ্যে এনেছে মর্মে স্বীকার করে। আটককৃত ব্যক্তি কমলগঞ্জ থানাধীন ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গোলের হাওর গ্রামের মৃত টনু মিয়ার ছেলে।

এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি

ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত