ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আব্দুস সবুর খান বীরবিক্রমের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৪-৪-২০২৩ বিকাল ৫:৫২
টাঙ্গাইলের বিশিষ্ট শ্রমিক নেতা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীর বিক্রমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের করটিয়া মাজার প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় মরহুমের জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন- বঙ্গবন্ধুর আদর্শিক সৈনিক জননেতা মুরাদ সিদ্দিকী ও টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক। মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর সেনানী কাদেরিয়া বাহিনীর কিংবদন্তি  বীর মুক্তিযোদ্ধা শ্রমিক নেতা মরহুম আব্দুস সবুর খান বীর বিক্রমের ২য় মৃত্যু বার্ষিকী ছিল ১২ এপ্রিল।অনুষ্ঠানে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন, মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন -মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, মরহুমের পরিবারের সদস্যগণ'সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও মরহুমের হাতে গড়া টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন উপজেলা শাখায় নেতৃবৃন্দ দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। 
বিভিন্ন সংগঠন ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ফুল দিয়ে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুস সবুর খান বীর বিক্রমের সন্তান মাহমুদুর রহমান খান বিপ্লব ও শ্রমিক নেতা উদয় লাল গৌড়। দোয়া ও ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, ঢেলী করটিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসেম। 
 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত