ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঈদ আনন্দ বাড়াতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে আওয়ামীলীগ নেতা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৪-৪-২০২৩ বিকাল ৫:৫৫
লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান প্রতিবছরের ন্যায় এবছরেও জেলার ছিন্নমুল,অসহায় ও দরিদ্র মানুষের সাথে আসন্ন পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে এগিয়ে এসেছেন। তারই ধারাবাহিকতায় মানবিক নেতা খ্যাত এই আঃলীগ নেতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করেছেন।
 
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে জেলার সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক ও বার্ণহার্ডট ইনক্লুসিভ স্কুলে ঈদ উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ যা সবার মাঝে ছড়িয়ে দিতে অত্র প্রতিষ্ঠানের ৬৫ জন শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার টাকা করে নগদ অর্থ ঈদ উপহার হিসেবে নিজ হাতে তুলে দেন সাখাওয়াত হোসেন সুমন খান। যা পেয়ে আনন্দে বিমোহিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়টির শিক্ষকগণ কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, বিদ্যালয়টি থেকে শিক্ষার্থীদের ঈদ উপলক্ষে কিছু দেওয়া সম্ভব হয়নি। তবে আঃলীগ নেতা সুমন খান আজ শিশুদের উপহার দিয়ে বাচ্চাদের ঈদের খুশি বাড়িয়ে দিলেন। শিক্ষকরা এই প্রতিষ্ঠানের একজন শুভাকাঙ্ক্ষী অভিভাবক পেয়েছেন দাবি করে আগামীতেও সুমন খানের সুনজর প্রত্যাশা করেছেন। শিক্ষার্থীদের উপহার প্রদান শেষে সুমন খান জানান, উপহার প্রদান করে আনন্দিত তিনি। আগামীতেও মানুষের পাশে থেকে সেবা ও সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত তার।
 
এ সময় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আজিজুল হক (বীর প্রতীক), অধ্যক্ষ স্বপ্না জামান, সাবেক ছাত্রলীগ নেতা আসাদ লিমন ,ছাত্রলীগ নেতা লুৎফর রহমান আওরঙ্গ, রাব্বি,অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা,শিক্ষক,অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার