বাড়ি ফেরার পথে পিকআপ-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে জামাই শ্বশুর নিহত
প্রবাস ফেরতকে নিয়ে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে জামাই-শ্বশুর নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার শংকরহাটি গ্রামের ছাত্তার শেখের ছেরে হাসান শেখ (৪২) ও তার শ্বশুর পাশ্ববর্তী সৌদিয়া চাঁদপুর গ্রামের মৃত রচি শেখের ছেলে আমির (৬৫)।
আহতরা হলেন- সোদিয়া চাঁদপুর গ্রামের নিহত আমির শেখের ছেলে আশরাফ হোসেন (৩২), আরিফ শেখ (২৫) ও আহত আশরাফুলের কন্যা আছিয়া (৭)। তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের স্বজনরা জানায়, হাসান শেখের ভায়রা মালয়েশিয়া প্রবাস ফেরত। তাকে ঢাকা থেকে আনার জন্য প্রাইভেটকার নিয়ে তার শ্বশুরসহ ৫ জন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গিয়েছিলেন। ভায়রাকে নিয়ে বাড়ি ফেরার পথে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকার সরাতৈল এলাকায় প্রাইভেটকার সংঘর্ষ হয়। পিকআপটি ঢাকাগামী ছিল। এতে ঘটনাস্থলে হাসান শেখ নিহত হয় এবং তার শ্বশুর বিকালের দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ শাহিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তিরা প্রবাস ফেরত এক ব্যক্তিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিসিভ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের সরাতৈল নামক এলাকায় পৌঁছলে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, এতে ঘটনাস্থলে এক জন ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এ ঘটনায় বাকি ৩ জন চিকিৎসাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনা কবলিত পিকআপ ও প্রাইভেটকার উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied