ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

দুস্থদের বাড়িতে গিয়ে পৌঁছে দিলেন ভিজিএফ কার্ড


শহিদুল ইসলাম কামারখন্দ photo শহিদুল ইসলাম কামারখন্দ
প্রকাশিত: ১৪-৪-২০২৩ বিকাল ৬:৯
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ৪ টি ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ ও গরীব অসহায়দের জন্য ভিজিএফ এর চাল বরাদ্দ দিয়েছে সরকার। ইতিমধ্যে উপজেলার ২ টি ইউনিয়নে ভিজিএফ কার্ড ও ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। বাকি দুটি ইউনিয়নে চলছে চাউল বিতরণ কার্যক্রম। 
 
গত বৃহস্পতিবার উপজেলার ২ নং ঝাঐল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজু সরকার দুস্থ ও গরীব অসহায়দের জন্য বরাদ্দকৃত  ভিজিএফ কার্ড বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন। অনেক দুস্থ পরিবার জানেনই না তাদের নামে বরাদ্দ এসেছে ভিজিএফ কার্ড হঠাৎ করে তাদের বাড়িতে গিয়ে ইউপি সদস্য  রাজুর কার্ড বিতরণে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক পরিবার। 
 
এবিষয়ে ইউপি সদস্য রাজু সরকার জানান, তার ওয়ার্ডের জন্য ১ শত ২০ টি কার্ড বরাদ্দ পান  তিনি সেই কার্ড গুলো নিজ দায়িত্বে দুস্থ পরিবার গুলোর মাঝে পৌঁছে দিয়েছেন। দুস্থ পরিবার গুলো একটি কার্ডের জন্য সময় নষ্ট করে মেম্বারের পিছনে ঘুরতে না হয় সেই জন্য নিজেই বাড়িতে বাড়িতে ঘুরে কার্ড গুলো দিয়েছেন।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়