দোহারে পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষ পালিত
ঢাকার দোহার উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩০ এর পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ঘটিকায় দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোবাশ্বের আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
বিশ্ব বাঙ্গালীর মঙ্গল কামনায় এই মঙ্গল শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা প্রাঙ্গন থেকে শুরু করে উপজেলার প্রধান-প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনেই গাছের ছায়ায় বক্তব্য রাখেন দোহার উপজেলার চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন।
মঙ্গল শোভাযাত্রায় সার্বিক সহযোগিতা করেন দোহার উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পী ও কলাকৌশলীরা। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লা, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ,উপজেলার সকল কর্মকর্তা, কর্মচারী,জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এস এম খালেক, উপজেলা শিল্পকলা একাডেমীর সকল শিক্ষার্থী, কলাকৌশলীরা, পৌর কাউন্সিলারসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied