জিসিসি'র ৫৫নং ওয়ার্ডের ভাসমান বস্তিবাসীর উন্নয়নে কাজ করে যাব
গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) এর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে ৫৫নং ওয়ার্ড থেকে প্রার্থিতা করছেন অনেকে। তবে, এবার যাকে নিয়ে কোন ধরণের বিতর্ক নেই, যার ইমেজ একদম ক্লিন, যিনি গ্রুপিংয়ের বাইরে সেই নির্বাচিত হয়ে বেরিয়ে আসবে বলে আশাবাদী আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। এক্ষেত্রে প্রার্থী হিসেবে এখন পর্যন্ত এগিয়ে আছেন হাজী মোঃ হাসান উদ্দিন।
গাজীপুরের স্থানীয় নেতা কর্মীরা মনে করেন, মানবিক, সামাজিক মানুষ হিসেবে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন হাজী হাসান। তিনি ক্লিন ইমেজের একজন মানুষ। এবার আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে তিনি আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামণা করছেন। দলীয় প্রার্থী নির্বাচনে আলোচনা-সমালোনার উর্ধ্বে থেকে দল যদি ইয়ং জেনারেশন এবং ক্লিন ইমেজের প্রার্থী খোঁজেন তবে হাজী হাসান উদ্দিনের বিকল্প নেই।
স্থানীয় নেতাকর্মী সাধারণ বাসিন্দারা জানায়, হাসান অপরাজনীতির বিরুদ্ধে দলের পক্ষে শক্তিশালী ভুমিকা রাখার চেষ্টা করেছেন। সারা বিশ্ব যখন করোনা মহামারিতে আক্রান্ত তখন আমাদের দেশেও কঠিন পরিস্থিতি দেখা দেয়। সে সময় মাননীয় প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দিক নির্দেশনায় মানুষের পাশে ছিলেন মানবিক এই নেতা। করোনাকালে নিজ ওয়ার্ড সহ আশপাশের বিভিন্ন ওয়ার্ডের অসহায় কর্মহীন মানুষের পাশে ছিলেন হাসান। খাদ্যসামগ্রী নিয়ে বারবার সাধারণ মানুষকে সহায়তা দিয়েছেন। ফলে ৫৫নং ওয়ার্ডের মানুষের মধ্যে হাসান উদ্দিনের প্রতি ভালোবাসা ও আগ্রহ রয়েছে। মানুষ তার রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের পজিটিভ চিন্তাভাবনা করেন। এ কারণে নির্বাচনে হাসান উদ্দিন সকলের সমর্থন পাবে বলে আমরা আশাবাদী।
হাজী হাসান উদ্দিন বলেন, শেখ হাসিনার একজন খুদ্র কর্মী হিসেবে আমি আশাবাদী আপামোর জনসাধারণের মনের কথাগুলো সব অনুধাবন করে সিনিয়র নেতারা আমাকে সমর্থন দিবে। আমার আত্মবিশ্বাস সবচেয়ে’ বেশি। মাননীয় প্রধানমন্ত্রী গাজীপুরের মানুষের মনের যে আশা/প্রত্যাশা পূরণ করার জন্যই এবারের নির্বাচনে সকলে আমার পাশে থাকবে বলে আমি আশা রাখি। আমি চাই প্রিয় নেত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে। করোনাকালে অসহায় রোজাদারদের কাছে ইফতার নিয়ে ঘুরেছি। অসহায়, পঙ্গু ও পিছিয়ে পড়া মানুষের হাতে ইফতার পৌঁছে দিয়েছি। অসহায়-পঙ্গু ব্যক্তিদের আমি হুইল চেয়ার কিনে দিয়েছি। বিধবা ও কর্মহীন নারীদের আমি সেলাই মেশিন কিনে দিয়েছি। এভাবে মানবিক কর্মকান্ডে আমি দীর্ঘদিন জড়িত রয়েছি। হিজড়া সম্রদায় ও প্রতিবন্ধিদের জন্য কাজ করছি। এসব বিবেচনায় করে যদি ৫৫নং ওয়ার্ড বাসী আমাকে সমর্থন করে তাদের মুল্যবান ভোট দেন তাহলে আমি তাঁর সম্মান রাখতে পারবো ইনশাআল্লাহ। কাউন্সিলর হিসেবে জয়লাভ করবো বলে আশা করি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি কাউন্সিলর হতে চাই সাধারণ মানুষের সেবা করার জন্য নিজের জন্য না। সবাই জানে অন্যায়ের প্রতিবাদ করায় অনেক আগেই আমাকে হত্যার চেষ্টা করে হয়েছে। যখন আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি তখনি নিজেকে সাধারণ মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ ভরসা সকলের ভালোবাসা নিয়ে আগামীদিন গুলোতে মাননীয় প্রধানমন্ত্রী’র একজন খুদ্র কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার