ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে ঈমাম ও মোয়া‌জ্জিনদের ম‌ধ্যে ঈদ উপহার সাম‌গ্রি বিতরণ


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৫-৪-২০২৩ দুপুর ২:২১
পটুয়াখালীতে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী পৌরসভার ১১৫ টি জামে মসজিদের ২১৯ জন খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে ঈদ শুভেচ্ছা সম্মানী হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়েছে ।
 
শনিবার (১৫ এপ্রিল-২৩ রমজান) সকাল ১০ টায় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান অতিথি হিসাবে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের হাতে ঈদপূর্ব শুভেচ্ছা সম্মানী'নগদ অর্থ তুলে দেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ। 
 
পৌরসভার সাবেক কাউন্সিলর বিশিস্ট কবি ও লেখক খন্দকার ফরহাদ জামান বাদলের  পরিচালনায় এ অনুষ্ঠানে  বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, জেলা ইমাম পরিষদের সাধারন  সম্পাদক মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের, মদীনা মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু ইউসুফ,  কাউন্সিলর এস এম ফারুক মৃধা, কাউন্সিলর মোঃ নিজামুল হক নিজাম প্রমুখ। 
 
অনুষ্ঠানে ২১৯ জন খতিব, ইমামা, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে ৮ লক্ষাধিক টাকা প্রদান করেন মেয়র মহিউদ্দিন আহমেদ। মেয়র মহিউদ্দিন আহম্মেদ মেয়র হিসাবে দায়িত্ব গ্রহনের পর পৌর সকল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে ঈদুল ফিতর পূর্ব শুভেচ্ছা সম্মানী প্রদান করে আসছেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান