ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

গোপালপুর ও ভূঞাপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রতিবাদ পথসভা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৪-২০২৩ দুপুর ৪:১২

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান বলেছেন, সরকার কৃষক শ্রমিক মেহনতি মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন এবং দফায় দফায় সারের মূল্যবৃদ্ধি করছে। তারই ধারাবাহিকতায় সরকার গত ১১ এপ্রিল সারের দাম কেজি ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এরআগে গত আগষ্ট মাসে ইউরিয়া সারের দাম কেজি প্রতি ৬ টাকা বৃদ্ধি করা হয়। এর খেসারত দিচ্ছেন খেটে খাওয়া দেশের গরীব কৃষক ও সাধারণ মানুষ।

শনিবার (১৫ এপ্রিল) সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গোপালপুর উপজেলা কমিটি আয়োজিত পৌর শহরের থানা ব্রীজ ও পৌর এলাকার কালীবাড়ি মোড়ে সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর বিকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর বাসস্ট্যান্ড, ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয় ও শিয়ালকোল হাটে এই প্রতিবাদ পথসভার আয়োজন করেন সিপিবি’র ভূঞাপুর উপজেলা কমিটি।

জাহিদ হোসেন খান বলেন, এছাড়া গত এক বছরে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কয়েক দফা বাড়িয়েছে ফলে প্রতিটি নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়ে জনজীবন দুর্বিষহ করে ফেলেছে। আমাদের আজকের এই সভা থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমরা দাবি করছি- কৃষি, কৃষক ও জনগণের  স্বার্থে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় অন্যান্য কৃষি উপকরণের দাম কমাতে হবে। ফসলের  লাভজনক দাম দিতে হবে। গ্রামীণ পল্লীরেশন, গণবন্টন ব্যবস্থা ও শস্য বীমা  চালু করতে হবে। 

গোপালপুর উপজেলা কমিটির সভাপতি হবিবর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক এম এ মাসুদের সঞ্চালনায় পথসসভায় বক্তব্য রাখেন- উপজেলা সিপিবি নেতা সাবেক পৌর কমিশনার হাবিব মন্ডল, কৃষক সমিতির উপজেলা কমিটির নেতা সমীর কুমার দে, বেলুয়া গ্রাম কমিটির সভাপতি আব্দুস সাত্তার এবং ভূঞাপুরে উপজেলা কমিটির সিপিবি সাধারণ সম্পাদক হানিফ ভূঁইঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, ঘাটাইল উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমূখ।

 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত