গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি: গ্রেপ্তার ৭
গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। দুপুরে নলজানী বিআরটি ডিপু মাঠে জিএমপি পুলিশের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ ইব্রাহিম খান।
গত ৬ এপ্রিল সন্ধ্যায় গাজীপুর সদর থানাধীন দেশীপাড়া এলাকায় জ্যাক ব্যাটারী নামক একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। ওই ডাকাতির ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের সদর থানায় একটি অজ্ঞাত ডাকাত দলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
পরে পুলিশ তথ্য ও প্রযুক্তির সহযোগিতায় গাজীপুর ও ঢাকা জেলা থেকে আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত হওয়া ১০৩ পিচ অটোরিকশার ব্যাটারী, ডাকতির কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ১টি ডিবির জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, ১সেট মেট্রোপলিটন পুলিশের পোশাক, ১জোড় পুলিশের পিটি সু, ১টি পুলিশেন টুপি, ১টি পুলিশের বেল্ট, ১টি চাপাতি, ১২ গ্রাম হেরোইন, হাত বোমাসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্বার করে পুলিশ।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপপুলিশ পুলিশ কমিশনার (অপরাধ) আবু তোরাপ হোসেন মো শামসুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ) রেজওয়ান আহমেদ, সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আসাদুজ্জামানসহ পুলিশের কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন
সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন
Link Copied